করোনা পরিস্থিতিতে কোচবিহার রাসমেলা এবার তিনদিনের - The News Lion

করোনা পরিস্থিতিতে কোচবিহার রাসমেলা এবার তিনদিনের




দি নিউজ লায়ন ;  উত্তরবঙ্গ সহ নিম্ন আসামের সবথেকে বড় মেলা কোচবিহারের রাসমেলা। কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনকে কেন্দ্র করে এই মেলার আয়োজন হয় প্রতিবছর। ১৫ থেকে ১৮  দিন পর্যন্ত মেলা চলে। কিন্তু চলতি বছর করোনা মহামারীর আবহে মেলা শিথিল করা হয়েছে। এবার তিনদিন হচ্ছে রাস মেলা। তবে দিন কমলেও উদ্দীপনাকে ভাটা নেই। 


তিনদিনের রাস উৎসব কিরে রীতিমতো সাজ সাজ রব মদনমোহন বাড়িতে। নতুন করে রং করা হচ্ছে মন্দির, রাশচক্র তৈরি হচ্ছে পুরনো ঐতিহ্য নিয়ম-নীতি মেনে। থাকছে পুতনা রাক্ষসী। শুধু দিন কমেছে উৎসবের। মদনমোহন মন্দির এবং দেবত্র ট্রাস্ট বোর্ডের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী জানান, করণা আবহের কারণে মেলা বন্ধ হলেও রাজ নিয়ম-নীতি মেনে রাস উৎসব পালিত হবে। মদন মোহনের পুজো হবে, রাশচক্র ঘোড়ানো হবে। 


শুধু তিন সংখ্যাটা কিছুটা কমানো হয়েছে। ভাগে ভাগে পূর্ণার্থী দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন রাশচক্র ঘোরাতে পারবেন। সামাজিক দূরত্ব এবং প্রাথমিক সুরক্ষা বিধি মন্দিরে পালন করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনিক তরফে জানা গিয়েছে, মেলায় যথাসম্ভব ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করবে প্রশাসন। মেলা চত্বরে মাস্ক-স্যানিটাইজার বাধ্যতামূলক করা হচ্ছে। যথাসম্ভব শারীরিক দূরত্ব বজায় রেখে ঘোরাফেরা করার পরামর্শ দেয়া হচ্ছে। 


এছাড়া মাত্রাতিরিক্ত ভিড় যাতে না হয় সে জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকবে। নজরদারি চলবে মেলায় যে সমস্ত স্টল থাকবে বা মেলা চত্বরের বাইরে যে সমস্ত দোকান থাকবে সেগুলো বিশেষ নজরদারি চলবে। সেখানেও যাতে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.